,

ঐতিহাসিক টেস্টের শুরুতেই পাকিস্তানকে চেপে ধরলো আয়ারল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে মাঠে গড়ালো আয়ারল্যান্ডের অভিষেক টেস্ট। ডাবলিনের মালাহাইড স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়। সাদা পোশাকে মাঠে নামতে উদগ্রীব হয়ে পড়ে আইরিশরা। অবশেষে দ্বিতীয় দিনে আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাট করতে নেমেছে টসে হারা পাকিস্তান ক্রিকেট দল।

একদিন বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় দিন খেলা শুরু হওয়ার পরপরই সফরকারী পাকিস্তানকে চেপে ধরেছে স্বাগতিক আয়ারল্যান্ড। টিম মুরতাগ এবং বয়েড র্যানকিনের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে উইকেট হারিয়ে বসেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল হক এবং আজহার আলি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। অভিষিক্ত ইমাম-উল হক আউট হয়ে যান ৭ রান করে এবং আজহার আলি আউট হন ৪ রান করে। নতুন হিসেবে উইকেটে নেমেছেন হ্যারিস সোহাইল এবং আসাদ শফিক। আইরিশদের পক্ষে বোলিংয়ের সূচনা করেন টিম মুরতাগ এবং বয়েড র্যানকিন। দু’জনই নিয়েছেন একটি করে উইকেট।

গত বছরের জুনে আইসিসি পূর্ণ সদস্যপদ লাভ করে আয়ারল্যান্ড। এরপর থেকেই তারা অপেক্ষায় ছিল নিজেদের অভিষেক টেস্ট খেলার জন্য। পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের সিরিজ দিয়ে আইরিশদের টেস্ট অভিষেকের দিনক্ষণ নির্ধারিত হয়; কিন্তু দুর্ভাগ্য আইরিশদের, বৃষ্টির কবলে পিছিয়ে যায় ১১তম টেস্ট দলের প্রথম দিনের খেলা।

পাকিস্তান একাদশ : আজহার আলি, ইমাম উল হক, হ্যারিস সোহাইল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস এবং রাহাত আলি।

আয়ারল্যান্ড একাদশ : উইলিয়াম পোর্টারফিল্ড, এড জয়েস, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি ব্যালবিরনি, কেভিন ও’ব্রায়েন, স্টুয়ার্ট থম্পসন, টাইরন কেইন, বয়েড র্যানকিন এবং টিম মুরতাগ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে