রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল আজ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে বিডিনিউজ টুয়েন্টি ফোর ও ঢাকা ট্রিবিউন। ফাইনালে প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করবেন আরিফ খান জয়, এমপি (উপমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) । মিডিয়া কাপ ফুটবলের দ্বিতীয় আসরে ৮ টি গ্রুপের মাঝে বিডি নিউজ ২৪ কৃষ্ণচুড়া গ্রুপ থেকে এবং ঢাকা ট্রিবিউন হাস্নাহেনা গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রাথমিক পর্বে বিডি নিউজ ৪-০ গোলে নয়াদিগন্তকে হারানোর পর চ্যানেল আইয়ের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এরপর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ২-১ গোলে এসএ টিভিকে পরাজিত করে সেমিফাইনালে ২-০ গোলে আরটিভিকে হারিয়ে ফাইনালে উঠে। এদিকে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন ২-০ গোলে ডেইলি স্টারকে এবং জাগো নিউজকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ১-০ গোলে কালেরকণ্ঠকে পরাজিত করে সেমিতে উঠে। সেমিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৩-২ গোলে চ্যানেল টুয়েন্টি ফোরকে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনালে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার ও রানার্স আপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ