বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করতে রাজি হয়েছেন রাজা : মাহাথির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ তার জোটের নেতা আনোয়ার ইব্রাহিমকে পূর্ণাঙ্গভাবে ক্ষমা করে দিতে রাজি হয়েছেন দেশটির রাজা। এছাড়া শনিবার ১০ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করবেন বলেও জানিয়েছেন মাহাথির। খবর পার্সটুডের।

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে মাহাথির ঘোষণা করেছেন, রাজা ইঙ্গিত দিয়েছেন যে, আনোয়ার ইব্রাহিমকে শিগগিরই ক্ষমা করতে ইচ্ছুক রাজা। মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিপুল আসনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার একদিন পর এ ঘোষণা দিলেন মাহাথির। নির্বাচনে নাজিব রাজাকের নেতৃত্বাধীন দীর্ঘদিনের পুরনো বারিশান ন্যাশনাল জোট পরাজিত হয়ে হতাশায় পড়েছে।

মাহাথির মোহাম্মাদ আরও বলেন, আনোয়ার ইব্রাহিমকে পূর্ণাঙ্গ ক্ষমার জন্য আমরা সঠিক প্রক্রিয়া শুরু করবো। তিনি পরিষ্কার করে বলেন, এর অর্থ হলো পূর্ণাঙ্গ ক্ষমা। মাহাথির জানান, যখন আনোয়ার ক্ষমা পাবেন তখন তার শিগগিরই মুক্তি পাওয়া উচিত। তিনি এর আগেই প্রতিশ্রুতি দিয়েছেন, আনোয়ার ইব্রাহিম মুক্তি পাওয়ার পর মাহাথির মোহাম্মাদ পদত্যাগ করবেন এবং আনোয়ার ইব্রাহিমের হাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে দেবেন।

আনোয়ার ইব্রাহিম ও মাহাথির মোহাম্মাদ ১৯৯৮ সালের নির্বাচনে নাজিব রাজাকের বিরুদ্ধে জোটবদ্ধ হন কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পর আনোয়ারকে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠান। পরে জেল থেকে মুক্তি পেলেও ২০১৫ সালে একই অভিযোগে তাকে আবার কারাগারে পাঠানো হয়। আগামী মাসে তার মুক্তি পাওয়ার কথা রয়েছে।