মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপ নিজেকে রক্ষায় যুক্তরাষ্ট্রের ওপর দীর্ঘদিন আস্থা রাখতে পারে না : মেরকেল

news-image

জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল বলেছেন, ইউরোপের দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেহেতু ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনঢ় থাকার অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়েছে তাই ইউরোপের ভাগ্য নিজেকেই রক্ষা করতে হবে। এটা পরিস্কার ইউরোপের স্বার্থ যুক্তরাষ্ট্র রক্ষা করতে পারবে না। তাই ভবিষ্যতে ইউরোপের দেশগুলোকে নিজেদের হাতেই তার ভাগ্যকে রক্ষা করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পর মেরকেল এধরনের বক্তব্য দিলেন। এরআগে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জিয়ান-ক্লদ জাঙ্কার বৃহস্পতিবার ওয়াশিংটনে বলেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের ধারাবাহিকতায় থাকলেও আদতে দেশটির তার শক্তিমত্তা হারিয়েছে। তাই ইউরোপের উচিত বিশ্বনেতৃত্ব হাতে নেওয়া।

একই প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ট্রাম্পের এ সিদ্ধান্তে তার দেশ, ব্রিটেন ও জার্মানি দারুণ অখুশি হয়েছে ও দু:খ পেয়েছে। স্পুটনিক