রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুহানি-এরদোগানের ফোনালাপ: মাকির্ন আধিপত্য খতমের আহ্বান

news-image

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মার্কিন একাধিপত্য খতমের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে গতকাল এক ফোনালাপে রুহানি এ আহ্বান জানান।
ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মার্কিনিদের জানা উচিত, আন্তর্জাতিক চুক্তি থেকে তারা কোনো মূল্য না দিয়ে নিরাপদে বের হয়ে যেতে পারে না।’ রুহানি আরো বলেন, ইরান আশা করে, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমেরিকা যে একতরফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব নেতারা তার নিন্দা করবেন।’

প্রেসিডেন্ট রুহানি বলেন, সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার পর এখন নিশ্চিত করা দরকার যে, এ সমঝোতার পূর্ণ সুবিধা তেহরান পাবে। এজন্য পরমাণু সমঝোতায় সই করা অন্য পাঁচটি দেশের উচিত স্বচ্ছতার সঙ্গে ঘোষণা করা যে, আমেরিকার অবর্তমানে তারা কীভাবে এ সমঝোতা নিয়ে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, ইরানি জাতির ওপর নতুন করে যেকোনো নিষেধাজ্ঞা আরোপ করার অর্থ হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের সরাসরি লঙ্ঘন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো দেশের ওপর আমেরিকার অভ্যন্তরীণ আইন চাপানোর সুযোগ দেয়া উচিত নয়। আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে ইরান ও তুরস্ক সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তেহরান ও আংকারার মধ্যকার সম্পর্ক আরো গভীর করার আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি। সূত্র: প্রেস টিভি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ