রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের রায় মেনে নিলেন নাজিব, রাজার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে ১১৩টি আসন পেয়ে জয়ী হয়েছে মাহাথিরের পাকাতান হারাপান জোট। আর ক্ষমতাসীন নাজিব তুন রাজাকের বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৯ আসন। আর নির্বাচনে জনগণের দেয়া রায় মেনে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক।

আজ বৃহস্পতিবার জনগণের রায় মেনে নিয়ে নাজিব বলেন, ‘আমি জনগণের রায় মেনে নিয়েছি। কোন একক দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে দেশের প্রধানমন্ত্রী হবেন তা রাজার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’

তিনি আরও বলেন, ‘বারিসান ন্যাশনাল ১৪তম সাধারণ নির্বাচনে কোনও ধরনের কারচুপি ও প্রতারণার আশ্রয় নেয়নি।’ এসময় তিনি ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত সময়কালে মালয়েশিয়ার অর্জনের জন্য তিনি গর্ববোধ করে বলেন, এসময়ের মধ্যে আমরা ৩০ লাখ লোকের কর্মসংস্থান করেছি। এবং দ্রারিদ্র্যকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।

দীর্ঘ ৬০ বছর ক্ষমতায় ছিল নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনাল। একসময় এই বারিসান ন্যাশনালের নেতা হিসেবেই দীর্ঘদিন ২২বছর ক্ষমতায় ছিলেন মাহাথির। দ্বিতীয় মেয়াদে রাজনীতিতে ফিরে নিজের দলের বিপক্ষে দাঁড়িয়ে জয় পেলেন মাহাথির।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ