,

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার বিশাল জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ন্যূ ক্যাম্পে ভিয়ারিয়ালের বিপক্ষে বুধবার রাতের ম্যাচ দাপটের সঙ্গেই জিতেছে বার্সেলোনা। ৫-১গোলের বড় জয় নিয়ে লা লিগায় অপরাজিত থেকে মাঠ ছাড়ে স্বাগতিকরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়নি কাতালানদের।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে এক গোল হজম করলেও ভিয়ারিয়ালের জালে দুইবার বল জড়ায় ভালভার্দের শিষ্যরা।

ম্যাচের ১১তম মিনিটে কুতিনহোর গোলে ১-০তে এগিয়ে যায় বার্সেলোনা। যদিও প্রথম গোলে বেশি ভূমিকা ছিল ওউসমানে ডেম্বেলের। একাই বল টেনে আনেন ভিয়ারিয়ালের বক্সে। গোলমুখে শটও নেন। সেটা প্রথম চেষ্টায় ফেরালেও দ্বিতীয়বার কুতিনহোর শট আটকাতে ব্যর্থ হন ভিয়ারিয়ালের গোলরক্ষক।

মিনিট পাঁচেক পর আবারও গোল হজম করে অতিথিরা। এবার বার্সার হয়ে গোল করেন পাওলিনহো (২-০)। এরপর দু-একটা ছোটখাটো সুযোগ তৈরি করলেও বার্সার গোলমুখ খুলতে ব্যর্থ হয় ভিয়ারিয়াল।
উল্টো প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে ইনিয়েস্তা-মেসির সমন্বয়ে তিন নম্বর গোল হজম করে বসে। ডি বক্সে ব্যাকপাস দিয়ে সুবিধাজনক জায়গায় পৌঁছান আর্জেন্টাইন তারকা। ইনিয়েস্তার সঙ্গে তাঁর বোঝা-পড়াটা যে কতটা অসাধারণ সেটা এই গোল দেখলেই বোঝা যায় (৩-০)।

ম্যাচের ৫৪তম মিনিটে গোল পায় ভিয়ারিয়াল। সেনসোনের গায়ে লেগে যে গোল হয়েছে সেটা অনেকটা ভাগ্যের জোরেই হয়েছে বলা যায়। সতীর্থ খেলোয়াড়ের বুলেটগতির শটের সামনে থেকে সরে জায়গা করে দিতেই সেনসোনের গায়ে বল লাগে (৩-১)। এরপর আর গোলের দেখা পায়নি ভিয়াররিয়াল। তবে ম্যাচের শেষ মুহূর্তে এসে অসাধারণ দুই গোল দিয়ে দলকে ৫-১ গোলের বড় জয় এনে দেন ডেম্বেলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে