,

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের বিজয়

news-image

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতুন হারাপান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকাতুন হারাপান ১২১টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। ২২২টি আসনের মধ্যে তারা ১২১টি আসন পায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। সরকার গঠনের জন্য নিয়ম অনুযায়ী ১১২টি আসনে জয় পাওয়ার দরকার ছিল। অন্যদিকে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল ৭৯টি আসন লাভ করেছে বলে এএফপির খবরে বলা হয়েছে।

এই জয়ের মাধ্যমে মালয়েশিয়ায় ইতিহাস তৈরি হলো। ক্ষমতা হারাল দীর্ঘ ৬০ বছর ক্ষমতায় থাকা বারিসান ন্যাশনাল। এক সময় এই বারিসান ন্যাশনালের নেতা হিসেবেই দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন মাহাথির। দ্বিতীয় মেয়াদে রাজনীতিতে ফিরেই দাঁড়িয়ে গেলেন নিজের দলের বিপক্ষে। ৯২ বছর বয়সী এই মানুষটি দেখালেন ভেলকি!

সংবাদ সম্মেলনে মাহাথির। ছবি: রয়টার্স

সংবাদ সম্মেলনে মাহাথির। ছবি : রয়টার্স

এ জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো মালয়েশিয়ায় সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী দল।

মালয়েশিয়ায় এবারের সাধারণ নির্বাচন দেশটির ইতিহাসের ১৪তম। ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার পর থেকেই দেশটির রাষ্ট্রক্ষমতায় ছিল রাজনৈতিক জোট বারিসান ন্যাশনাল (বিএন)। ৬০ বছরেরও বেশি সময় ধরে এই জোট মালয়েশিয়া শাসন করেছে। মাহাথির মোহাম্মদও এই জোটের অংশ ছিলেন। ক্ষমতায়ও এসেছিলেন, ছিলেন সবচেয়ে বেশি সময় ধরে। দক্ষিণ এশিয়ার অন্যতম সফল রাষ্ট্রনায়ক মনে করা হয় তাঁকে। অথচ আবারও রাজনীতির মঞ্চে ফিরে নিজের দল ও একসময়ের শিষ্য নাজিব রাজাকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মাহাথির। তাঁর বক্তব্য, যে রাজনৈতিক দল দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সেই দলে থাকা লজ্জার। আর তাই বিরোধী পক্ষের হয়ে পুরো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দেওয়ার লক্ষ্য নিয়েছেন মাহাথির মোহাম্মদ।

মাহাথির সমর্থকদের উল্লাস। ছবি: রয়টার্স

মাহাথির সমর্থকদের উল্লাস। ছবি : রয়টার্স

ঐতিহাসিক এই বিজয়ের পর সাংবাদিকদের কাছে মাহাথির বলেন, কোনো প্রতিশোধ নিতে চাই না। চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে। বৃহস্পতিবারই শপথ পাঠ করবেন বলে আশা করছেন দক্ষিণ এশিয়ার অন্যতম সফল এই রাষ্ট্রনায়ক।

২০১৩ সালে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে বিপুলসংখ্যক ভোট পেয়েছিল বিরোধী জোট। তবে সরকার গঠনে প্রয়োজনীয় আসনে জয়ী না হওয়া ক্ষমতায় আসতে পারেনি তারা। তখনই আঁচ করা হচ্ছিল মালয়েশিয়ার মানুষ পরিবর্তন চায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে