মালয়েশিয়ার নির্বাচনে বিজয় দাবি মাহাথিরের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে জয়লাভ করেছেন বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই নেতার দাবি, তিনি ১১২টি আসনে জয়লাভ করেছেন কিন্তু নির্বাচন কমিশন সেটি প্রকাশে বিলম্ব করছে। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মাহাথির মোহাম্মদপ্রতিবেদনে বলা হয়, মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন পাকাতান হারপান জোট এগিয়ে আছে। বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক নেতৃত্বাধীন বারিসান ন্যাসিওনাল জোটকে জোহর, সাবাহ ও নেগেরি সেমবিলানে হারিয়েছে তার দল।

সংসদের ২২২ আসনে প্রতিনিধি নির্বাচনে বুধবার সকালে ভোট দেওয়া শুরু করে মালয়েশিয়ার ভোটাররা। নির্বাচনে প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা মাহাথির মোহাম্মদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রায় দেড় কোটি ভোটার স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেয়। সকাল নয়টায় নিজের আসনে ভোট দিয়েছেন নাজিব। প্রাক নির্বাচনি জরিপে তার জোট বেশি আসন পাবে বলে আভাস পাওয়া গেলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে আশঙ্কা রয়েছে।

সর্বশেষ পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী মাহাথিরের দল পাকাতান হারপান পেয়েছেন ৭৯ আসন আর নাজি রাজাকের বারিসান ন্যাসিওনাল পেয়েছে ৫৮ আসন। মাহাথির বলেন, ‘বোঝাই যাচ্ছে আমরা ১১২টি আসন পেতে চলছি। আর বারিসানের আসন সংখ্যা অনেক কম। তারা কোনোভাবেই আমাদের ধরতে পারবে না।’

এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা না আসেনি। মন্তব্য করেননি কোনও বারিসান নেতাও। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ফলাফল আসা শুরু হয়। চূড়ান্ত ফলাফল আসতে বুধবার মধ্যরাত বা বৃহস্পতিবার ভোর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার