এরদোগান বিরোধী ২৫২ সাবেক সামরিক কর্মকর্তার যাবজ্জীবন দাবী

news-image

তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের বিরুদ্ধে ব্যার্থ অভ্যূত্থানে জড়িত থাকার অভিযোগে বিচারাধীন ২৫২ জন সাবেক সামরিক কর্মকর্তার যাবজ্জীবন সাজা চেয়েছেন দেশটির সরকারপক্ষের কৌশলীরা। বিচারাধীনদের মধ্যে রয়েছেন দেশটির বিমানবাহিনীর সাবেক প্রধান জেনারেল আকিন ওজতুর্ক। তাদের সকলকে ‘গুলেনিজ’ সন্ত্রাসী বলে অভিযুক্ত কজরছে এরদোগান সরকার।

আকিন ওজতুর্ক ২০১৬ সালের ব্যার্থ অভ্যূত্থানের প্রধান পরিকল্পনাকারী বলে অভিযুক্ত। এছাড়াও বিচারাধীনদের মধ্যে রয়েছেন পরিকল্পনা বিভাগের সাবেক জেনারেল স্টাফ মেহমেত দিসিল, সাবেক জেনারেল স্টাফ প্রধান ইলহান তালু, এরদোগানের সাবেক সামরিক উপদেষ্টা আলি ইয়াজিচি এবং আঙ্কারর বিমান ঘাটির সাবেক কমা-ার হাকান ইভরিম। এছাড়াও কৌশলীরা অভ্যুত্থানের রাতে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক ব্যাক্তিদের ঞত্যা করার জন্য তথাকথিত কাউন্সিল সদস্যদের অভিযুক্ত করার দাবী জানান। এছাড়াও তাদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, পরিকল্পিত হত্যাকা- এবং প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

২০১৬ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রপন্থী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সংগঠন প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে একটি অভ্যূত্থানের চেষ্টা করেন। এই চেষ্টায় ২৫০ জন নিহত এবং ২২০০ জন আহত হন। – আনাদলু এজেন্সি।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার