রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাই একাদশে ফিরছেন মোস্তাফিজ!

news-image

স্পোর্টস ডেস্ক : হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছিল মুম্বাই ইন্ডিয়ানস। তবে মাঝপথ পেরিয়ে হঠাৎ জ্বলে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা ২ ম্যাচ জিতে শেষ চারে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে তারা।

প্লে-অফে খেলতে হলে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই তাদের! এমন সমীকরণ নিয়ে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবেন তারা। ইডেন গার্ডেনসে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

এ মুহূর্তে ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। আর সমানসংখ্যক ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে নাইটদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুম্বাই।

কলকাতার মাঠে খেলা হওয়ায় স্বপ্ন দেখছে মুম্বাই। ইতিহাস বলছে, ঐতিহ্যবাহী মাঠটিতে ৮ বারের মুখোমুখিতে ৬ বারই জিতেছে তারা। তবে চুল পরিমাণ ছাড় দিতে চায় না দীনেশ কার্তিকরা। পরিসংখ্যানকে স্রেফ অংক মনে করছেন তারা। ফলে ম্যাচটিতে যে তুমুল লড়াই হবে তাতে কোনও সন্দেহ নেই!

এমন মহারণে দুই দলের একাদশেই অদলবদল ঘটতে পারে। মুম্বাই একাদশে ফিরতে পারেন উপেক্ষিত মোস্তাফিজুর রহমান। কলকাতার মাঠের কথা বিবেচনায় রেখে কাটার মাস্টারকে সেরা একাদশে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

এক্ষেত্রে ছিটকে পড়তে পারেন ফর্মহীনতায় ভুগতে থাকা জেপি ডুমিনি। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ব্যাট হাতে মাত্র ৩৬ রান করেছেন এ প্রোটিয়া অলরাউন্ডার। প্রতি ম্যাচে হাত ঘোরালেও কোনো উইকেট পাননি।

তবে উইনিং কম্বিনেশন ধরে রাখলে এ ম্যাচেও খেলা হবে না দ্য ফিজের। আর নাইট একাদশে সুযোগ মিলতে পারে ইনজুরি কাটিয়ে ফেরা পেসার শিভাম মাভির।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিষান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), বেন কাটিং, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্দে, মিচেল ম্যাকক্লেনাঘান, জেপি ডুমিনি/মোস্তাফিজুর রহমান ও জাসপ্রিত বুমরাহ।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, শুভমান গিল, নিতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রশিদ কৃষ্ণ/শিভাম মাভি ও মিচেল জনসন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ