রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ভোট দিতে গিয়ে দুইজনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় নির্বাচনে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার সময় মালয়েশিয়ায় দুইজনের মৃত্যু হয়েছ।

স্থানীয় সময় বুধবার সকালে দেশটির ২২২ আসনে ভোট শুরু হওয়ার পর এ ঘটনা ঘটে বলে স্টার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়।

এ নির্বাচনে কিংবদন্তিপ্রতিম নেতা মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তারই এক সময়ের শিষ্য বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে লড়াই করছেন।

ভোটের বাক্সে দুইজনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই ধারণা করা হচ্ছে। শুধু মালয়েশিয়ায়ই নয়, গুরু-শিষ্যের এ লড়াই আলোচিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও।

স্টার অনলাইন বলছে, কুয়ালালামপুরের পেতালিং জায়ার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন ৭৮ বছর বয়সী লর ভুন চর।

সকাল সাড়ে ৯টার দিকে লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ পড়ে গিয়ে আহত হন তিনি। পরে পুলিশ খবর পেয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রায় একই সময়ে ভোট দিতে গিয়ে তেরেঙ্গানুর দাঙ্গানে মারা যান এক নারী।

স্থানীয় পুলিশ প্রধানের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে পড়ে যান ৫০ বছর বয়সী ওই নারী। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ধারণা করা হচ্ছে, রাতের মধ্যে নির্বাচনের ফল পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ