রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের বুদ্ধিজীবীদের এক হাত নিলেন এরদোয়ান!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের কিছু কিছু জায়গা ছেঁটে ফেলে দেওয়ার ব্যাপারে ফ্রান্সের বুদ্ধিজীবীরা যে গণস্বাক্ষর দিয়েছেন, তার জেরে ওই বুদ্ধিজীবীদের এক হাত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

ফ্রান্সের বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে এরদোয়ান বলেন, আপনাদের মধ্যে আর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মধ্যে কোনো পার্থক্য নেই।

প্রসঙ্গত, তিনশ বুদ্ধিজীবীর স্বাক্ষর সম্বলিত একটি খোলা চিঠি গত ২২ এপ্রিল ফ্রান্সের লে পারিসিয়ান পত্রিকায় প্রকাশিত হয়। তাতে বলা হয়, কুরআনের বিভিন্ন জায়গায় ইহুদি, খ্রিস্টান এবং অবিশ্বাসীদের হত্যার নির্দেশ দেওয়া আছে। ‘সেকেলে’ হয়ে পড়ায় সেগুলো বাদ দিয়ে দেওয়া উচিত বলেও তাতে উল্লেখ করা হয়।

সেই খোলা চিঠিতে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রীও স্বাক্ষর করেছেন। এছাড়া বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেক সেলিব্রিটিও স্বাক্ষর করেছেন।

সেই খোলা চিঠিকে কেন্দ্র করে এরদোয়ান বলেন, আমাদের ধর্মগ্রন্থকে আক্রমণ করে কথা বলার আপনারা কে? আমরা জানি, আপনারা কতোটা জঘন্য। আইএসের চেয়ে আপনারা আলাদা নন।