রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোকেশ রাহুলে মুগ্ধ পাকিস্তানি নারী সাংবাদিক

news-image

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিংহ ধোনি নন, পাকিস্তানের নারী সাংবাদিক জয়নাব আব্বাস এখন মজেছেন লোকেশ রাহুলের খেলায়। যা নিয়ে আবার একপ্রস্থ জল্পনা শুরু হয়েছে।

পাকিস্তানের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সঞ্চালক জয়নাব আব্বাস নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি লোকেশ রাহুলের ব্যাটিং কারিশমা দেখে। টুইট করে তিনি লেখেন, ‘‘লোকেশ রাহুলের চিত্তাকর্ষক, দুরন্ত টাইমিং দেখতে বেশ লাগে।’’

উল্লেখ্য, লোকেশ রাহুল সীমিত ওভারের ক্রিকেটে কার্যকরী নন, এমন ধারণা তিনি চলতি আইপিএলের প্রতিটি ম্যাচেই ভাঙছেন। সমালোচকদেরও বলতে বাধ্য করছেন লোকেশ রাহুল বিস্ফোরক ব্যাটিংটাও করতে পারেন।

এমনিতেই পিএসএল ও আইপিএল নিয়ে ভারত-পাকিস্তান সমর্থকদের মধ্যে রেষারেষি রয়েছে। এর মধ্যেই পিএসএলেরর জনপ্রিয় সঞ্চালক স্বয়ং আইপিএল নিয়ে টুইট করে বসায় ভারতীয় ক্রিকেট ভক্তরা একপ্রস্থ ট্রোল করে বসেন পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের।