,

ইরানে আগ্রাসন চালানোর শক্তি কারো নেই: সেনাপ্রধান

news-image

ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শত্রু যদি তার দেশের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখায় তাহলে তার সমুচিত জবাব দেয়া হবে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে মোতায়েন সেনা ইউনিটগুলো পরিদর্শন করতে গিয়ে সোমবার এ সতর্কবাণী উচ্চারণ করেন জেনারেল বাকেরি।

তিনি বলেন, “শত্রু যদি আমাদের স্বার্থের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় কিংবা সামান্যতম আগ্রাসন চালায়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র সঠিক সময়ে তার সমুচিত জবাব দেবে।”

ইরানের সেনাপ্রধান বলেন, তার দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা শত্রুকে এই উপসংহার টানতে বাধ্য করেছে যে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে ক্ষয়ক্ষতি ও খরচ ছাড়া অন্য কোনো ফল বয়ে আসবে না। কাজেই এ ধরনের আগ্রাসন চালিয়ে লাভ নেই।

জেনারেল বাকেরি বলেন, আমেরিকাসহ অন্যান্য বলদর্পী দেশের কোনো অনভিজ্ঞ রাজনীতিবিদ যখনই তার দেশের সেনাবাহিনীকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর নির্দেশ দেয় তখনই সেদেশের শীর্ষ সামরিক কমান্ডাররা এর বিরোধিতা করেন। তারা বলেন, ইরানে হামলা চালানো সম্ভব নয়; তার চেয়ে বরং আপনারা রাজনৈতিক উপায়ে সমস্যা মিটিয়ে ফেলুন।

এর আগে রোববার ইরানের সেনাপ্রধান জেনারেল বাকেরি বলেছিলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুদের যেকোনো হঠকারি পদক্ষেপের জবাব দিতে তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।পারস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে