,

৪৯ বছরের রেকর্ড রিয়ালের থেকে ছিনিয়ে নিলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : এল ক্ল্যাসিকো দুদিন আগে শেষ হয়ে গেলেও এখনও চলছে উত্তেজনাকর এই দ্বৈরথের কাঁটাছেড়া। যুগের পর যুগ ধরে স্পেনের এই দুটি ক্লাব পরস্পরের চির প্রতিদ্বন্দ্বী। এই যুগে দুই দলে খেলছেন সময়ের দুই ফুটবল সুপারস্টার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। রবিবারের ম্যাচে গোল করেছেন দুজনেই। তবে এক গোল করে রিয়াল মাদ্রিদের দখলে থাকা ৪৯ বছরের এক রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

বার্সেলোনার হোম গ্রাউন্ড ক্যাম্প ন্যুতে গোল করা খুব পছন্দ রোনালদোর। নিজের যোগ্যতা দেখানোর পাশাপাশি প্রতিপক্ষের গায়ে জ্বালা ধরিয়ে দেওয়া যায়। জার ব্যাপার হলো, রোনালদোর ১৮ গোলের ১৩টিই ন্যু ক্যাম্পে, সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র ৫টি! ঐতিহাসিকভাবেই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত এল ক্ল্যাসিকোতে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন একজন রিয়াল তারকা। তিনি রিয়াল কিংবদন্তি ফ্রাঙ্ক গেন্তো। গেন্তো লা লিগায় রিয়ালের হয়ে ন্যু ক্যাম্পে ৬ গোল করেছিলেন।

ক্যাম্প ন্যুতে গোলের রেকর্ড একজন রিয়াল তারকার থাকবে এটা মেনে নেওয়া কষ্টকর। অবশেষে যোগ্য ব্যক্তিটির হাত ধরেই রেকর্ড ফিরে এল বার্সার কাছে। এল ক্ল্যাসিকোতে দুই মাঠ মিলিয়ে ২৬ গোল করে অবশ্য সর্বোচ্চ গোলের মালিক মেসি। এর আগে তার স্বদেশী আলফ্রেডো ডি স্টেফানো ১৮ গোল করে শীর্ষে ছিলেন। তার পাশে রবিবার বসেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে একটা জায়গায় এখনও পিছিয়ে আছেন মেসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে