রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০৭ হাফেজ হত্যার দায় আফগানিস্তানের : জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ১০৭ হাফেজ হত্যার দায় দেশটির সরকারের বলে দাবি করেছে জাতিসংঘের একটি প্রতিবেদন। গতমাসে দেশটির কুন্দুজ প্রদেশের একটি গ্রামে মাদ্রাসার ওপর চালানো হামলাটি আফগান সেনাবাহিনীর রকেট ও বন্দুক হামলার ফল বলে সংস্থাটির একটি অনুসন্ধানে উঠে এসেছে ।

সোমবার প্রকাশিত প্রতিবেদনটি বলছে, ‘ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর সরকারি বাহিনী কর্তৃক ব্যবহৃত ভারি মেশিন গান ও রকেট লাঞ্ছারের আঘাতের ফলেই হতাহতের ঘটনাটি ঘটে। সেখানে দেশটির সশস্ত্র বিদ্রোহী যোদ্ধা সংগঠন তালেবানের সদস্যদের অবস্থান সন্দেহে হামলাটি চালানো হয়েছিল বলে দেশটিতে অবস্থিত জাতিসংঘের মিশন ‘ইউএনএএমএ’ জানিয়েছে।

ইউএনএএমএ বলছে, তারা মোট ১০৭জন ক্ষতিগ্রস্ত পরিবার থেকে তথ্য সংগ্রহ করেছে। সংস্থাটি এ ঘটনায় গভির উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক যুদ্ধনীতির লঙ্ঘন কিনা তা খতিয়ে দেখতে অধিকতর তদন্তের আহ্বানও জানিয়েছে।

উল্লেখ্য, গত ২এপ্রিল কুন্দুজের দাশÍ-ই আর্চি জেলার একটি গ্রামে মাদ্রাসার ওপর ভয়াবহ গুলি বর্ষণ ও বোমা হামলায় ১০৭জন হাফেজ ছাত্রসহ অন্তত ২০০জন নিহত হয়। সেদিন মাদ্রাসা-মসজিদ কম্পেøক্স ভবনের ওপর চালানো বিমান হামলায় হাফেজ ছাত্ররা নিহত হয়েছিল বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা। যদিও জাতিসংঘের প্রতিবেদনে তাদের মাদ্রাসার ছাত্র হিসেবে দেখানো হয়নি। ইয়ন নিউজ, রয়টার্স

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ