রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের মধ্যেই সেবিকাকে যৌন নির্যাতন, পাইলট গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : যৌন নির্যাতন ও হাতাহাতির অভিযোগে জোয়েব খান নামে এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে।

বিমান সেবিকার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

ভারতের রাষ্ট্রায়ত্ব বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমান সেবিকা জানায়, ৪ মে আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ওই বিমানের মধ্যেই পাইলট তাকে যৌন নির্যাতন করে। মুম্বাইয়ে বিমানটি অবতরণের পরই পাইলট আমার ওপর যৌন নির্যাতন চালায়। বাধা দিলে আমাদের মধ্যে হাতাহাতি বেধে যায়।

ওই বিমান সেবিকা পাইলটের বিরুদ্ধে মুম্বাইয়ের সাহার থানায় মামলা করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় ওই বিমান চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া এয়ার ইন্ডিয়ায় সিনিয়র অফিসারদের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন ওই বিমানসেবিকা।

এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে সকলকে সহযোগিতা করার আবেদন জানিয়েছি আমরা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ