রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত হল আফগান সিরিজে ম্যাচের সংখ্যা

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেতে যাওয়া কথা। তবে সেটি ছিল ওয়ানডে সিরিজ। কিন্তু মাঝপথে তা বদলে হয়েছে টি-টোয়েন্টি এটা পুরনো কথা। তবে টি-টোয়েন্টিতে ম্যাচ কয়টি হবে তা নিয়ে নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে নিশ্চিত হয়েছে কয় ম্যাচের সিরিজ হবে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে।

সোমবার বিসিবিতে সংবাদ সম্মেলনে এ সিরিজ নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। শুরুতে তিনটি ওয়ানডের কথা থাকার কারণে অনেকেই অনুমান করেছিল হয়ত তিন ম্যাচ কিংবা চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। অবশেষে দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজই হবে।

তিনি জানান, তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি হচ্ছে। সব ম্যাচেই হবে দিবারাত্রি। জুনের প্রথম সপ্তাহেই শুরু হবে সিরিজ। দ্রুতই সিরিজের চূড়ান্ত সূচি ও স্কোয়াড ঘোষণা করা হবে।

মে’র ১৩ তারিখ থেকে আফগানিস্তান এবং উইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য শুরু হচ্ছে ক্যাম্প। টাইগারদের প্রাথমিক দলও ঘোষণা করবে দুই-তিন দিনের মধ্যেই। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পরে উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।

এর আগে উইন্ডিজে যাতায়াতে যাতে বাংলাদেশের সুবিধা হয় সেজন্য বেঙ্গালুরু কিংবা কলকাতায় খেলার প্রস্তাব দেয় বিসিবি। তবে সেটি পরবর্তীতে বাস্তবায়ন হয়নি। দেরাদুনের মাঠ এবং সেখানকার সুবিধা-অসুবিধা যাচাই করতে ভারতে গিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির। তিনি ফিরলেই চূড়ান্ত করা হবে সিরিজের সময়সূচি।

তিনি আরো বলেন, দেরাদুন একেবারে নতুন ভেন্যু। সেখানে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের সুযোগ সুবিধা, নিরাপত্তা ও সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় বিষয় দেখতে পাঠানো হয়েছে অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খানকে। সোমবারই ফিরবেন তিনি। তারপর ঠিক করা হবে সূচি।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরেই উইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী