,

নাইজেরিয়ায় দস্যু-হামলা : শিশুসহ নিহত ৫১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার একটি গ্রামে অন্তত ৫১ জনকে হত্যা করেছে একদল দস্যু। নিহতদের মধ্যেও শিশুর লাশও পাওয়া গেছে। দেশটির কাদুনা প্রদেশের গোয়াসকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা গেছে, ওই দস্যুরা একসময় গবাদি পশু চুরি করতো। দস্যু দলটি ওই হামলার সময় গ্রামের বাড়িঘরও পুড়িয়ে দেয়।
লাশগুলোর মধ্যে ১০ বছরের নিচে শিশুও রয়েছে।

স্থানীয়রা বলেছেন, চোরের দলটি শনিবার গোয়াসকা ঘিরে ফেলে। তারা আমাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় ও গুলি ছুঁড়তে থাকে।

তারা জানিয়েছেন, এই এলাকায় প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে। তাই এ ধরনের হামলাকারীদের মোকাবেলায় আত্মরক্ষা বাহিনীর সাবেক এক সদস্যসহ ভিকটিমরা মিলে একটি টিম গঠন করেছে।

ঝুঁকিপূর্ণ গ্রামগুলোকে রক্ষায় জরুরি ভিত্তিতে পুলিশ ও সেনা মোতায়েনের জন্য প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির প্রতি আহবান জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, এর আগে, গত মাসে নাইজেরিয়ার বিরিন গোয়ারি এলাকায় বন্দুকধারীদের হামলায় ১৪ জন খনি শ্রমিক নিহত হন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির