,

দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ম্যাচেও হারল মেয়েরা

news-image

স্পের্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ম্যাচে ৮৯ রানে অলআউট হয়েছেন মেয়েরা। তাড়া করতে নেমে ৯ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল।

দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছেন মেয়েরা। বেশি দিন আগের কথা নয়, গত বছর ঘরের মাঠে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানে জিতেছিলেন জাহানারা আলম-রুমানা আহমেদরা। অথচ সেই একই দলের বিপক্ষে আজ মেয়েরা মাত্র ৮৯ রানেই অলআউট!

রুমানাদের দল দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমেছিল। দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন মাত্র তিনজন। বাকিদের বেশির ভাগের রান একসঙ্গে যেন মোবাইল নম্বর! নয় নম্বরে নেমে সর্বোচ্চ ২০ রান করেন পেসার পান্না ঘোষ। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে ১০ নম্বরে ব্যাটিংয়ে নামা আরেক পেসার জাহানারার ব্যাট থেকে। প্রথম চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

প্রোটিয়া মেয়েদের হয়ে ৩টি করে উইকেট নেন আয়াবঙ্গে খাকা ও রেইসিবে এনতোজোখে। তাড়া করতে নেমে ১৭.১ ওভারেই ৯ উইকেটের জয় তুলে নেয় ডানে ফন নিকার্কের দল। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১০৬ রানের বিশাল ব্যবধানে জিতেছিল স্বাগতিক দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে