রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইল-আমেরিকার হামলার সম্ভাবনা উড়িয়ে দিল ইরান

news-image

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি তার দেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো যুদ্ধের আশংকা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, শত্রুরা ইরানের রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানে।

মার্কিন সমর্থনে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল হামলা চালানোর পরিকল্পনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হওয়ার পর শনিবার আলী শামখানি এসব কথা বললেন।

তিনি বলেন, দেশের জাতীয় নিরাপত্তা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আমি সুনির্দিষ্ট করে এবং আস্থার সঙ্গে বলছি যে, যুদ্ধের সম্ভাবনা নেই কারণ শত্রুরা ইরানের রাজনৈতিক শক্তির কথা জানে। এছাড়া, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে ইরানের সামরিক এবং নিরাপত্তা প্রস্তুতির কথাও তাদের জানা। অন্যদিকে শত্রুদের ভেতরে আস্থার ঘাটতি, সমন্বয় ও সক্ষমতার অভাব রয়েছে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিলে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। জার্মানির ডার স্পাইগেল পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান ম্যাকরন।পার্

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ