উত্তর কোরিয়ার সাথে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকের তারিখ ও জায়গা ঠিক করা হয়েছে এবং শিগগিরই তা ঘোষণা করা হবে।
হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, বৈঠকটি আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা করা বন্ধ করবে।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্ত করার ব্যপারে অনেক ঘটনা ঘটে গেছে। এ বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে ব্যাপক আলোচনা করছে তারা। তিনি আরও বলেন, তিনি আশা করছেন ভাল কিছুই দেখতে পারবে সবাই।
হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, ট্রাম্প কিমের বৈঠকের আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন আগামী ২২মে ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউজে যাবেন এবং মিত্রদের মধ্যেকার সম্পর্ক উন্নয়নে ব্যপারে কথা বলবেন তারা। আলোচনার অংশ হিসেবে ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়াতে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর কথা ভাবছেন না তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট মুন বলেছেন, কোরিয়া উপদ্বীপে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির বিষয় তিনি বিরোধিতা করবেন। রয়টার্স, টাইম’স অব ইন্ডিয়া











