ট্রাম্পের উপদেষ্টা হওয়ার প্রস্তাব বিল গেটসের প্রত্যাখ্যান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বখ্যাত সফটওয়্যার উদ্যোক্তা ও বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটস এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করলেন।

সম্প্রতি গেটসের সঙ্গে এক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে আকস্মিকভাবে হোয়াইট হাউসের বিজ্ঞান উপদেষ্টা হিসেবে বিল গেটসকে চাকরির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট।

কিন্তু ট্রাম্পের এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট স্ট্যাটকে দেয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এ তথ্য জানিয়েছেন।

গত ১৫ মার্চ বিল গেটসের সঙ্গে ট্রাম্পের ৪০ মিনিটের ওই বৈঠক হয়। সেখানে হোয়াইট হাউসের বিজ্ঞান উপদেষ্টার শূন্য পদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। ট্রাম্প গত বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসের শপথ নেয়ার পর থেকে ওই পদ শূন্য রয়েছে।

কোন প্রেক্ষিতে এ প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প, তাও বর্ণনা করেছেন গেটস। তিনি বলেন, ‘আমাদের একজন বিজ্ঞান উপদেষ্টা থাকা উচিত এমন মন্তব্য করেন ট্রাম্প। এ কথার জবাবে ট্রাম্প আমার কাছে জানতে চান, আমি বিজ্ঞান উপদেষ্টা হতে চাই কিনা?’

সময়ের ভালো ব্যবহার হবে না, অজুহাতে ট্রাম্পের সেই প্রস্তাব এড়িয়ে যান গেটস।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার