রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাসওয়ার্ড পরিবর্তন করতে বলছে টুইটার

news-image

অনলাইন ডেস্ক : ৩৩ কোটি গ্রাহককে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এর কারণ হিসেবে নিজেদের অভ্যন্তরীণ নেটওয়ার্কে ত্রুটির কথা বলা হয়েছে।আজ শুক্রবার বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়।

টুইটার জানিয়েছে, তাদের তদন্তে পাসওয়ার্ড চুরির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এ ছাড়া প্রতিষ্ঠানের ভেতর থেকে কেউ পাসওয়ার্ডের অপব্যবহার করেনি। তবে কোনো ধরনের ক্ষতি থেকে সতর্ক থাকতে এ পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হয়েছে।

কত গ্রাহকের টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, তা জানায়নি প্রতিষ্ঠানটি। তবে ধারণা করা হচ্ছে, একটি উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বেহাত হয়েছে। কয়েক মাস আগেই বিষয়টি অবগত করে টুইটার।

টুইটারের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কয়েক সপ্তাহ আগে একটি ত্রুটি পায় টুইটার। এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায় প্রতিষ্ঠানটি।

টুইটার জানায়, টুইটারে হ্যাশটাগ করার সময় এক ধরনের বাগ (সফটওয়্যারে ত্রুটি যার ফলে একটি প্রোগ্রাম ঠিকমতো কাজ করে না) এ সমস্যা তৈরি করছে। এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে টুইটার।গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে, অ্যাকাউন্ট হ্যাকড বন্ধ করতে দুই ধাপে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত (টু স্টেপস অথেনটিফিকেশন) করার ব্যবস্থা চালু (টার্ন অন) করতে হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ