বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামা হলেন সাকিব

news-image

আইপিএলে কদিনের বিরতি পেয়েছিলেন সাকিব আল হাসান। বিরতিটা কাটাতে ৩০ এপ্রিল চলে এলেন দেশে। তিন দিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার দুপুরে আবার চলে গেছেন ভারতে। সাকিবের হঠাৎ দেশে আসার বেশ কিছু কারণ ছিল। ব্যক্তিগত কাজ তো ছিলই। কদিন আগে মামা হয়েছেন সাকিব। এই ছুটিতে দেখে গেলেন সদ্য পৃথিবীতে আসা ভাগনিকে। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেল, নবজাতকের নাম রাখা হয়েছে মারিয়া।

কন্যা আলায়নাকে কি তাঁর কাজিনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন সাকিব? ছবি: সংগৃহীত

কন্যা আলায়নাকে কি তার কাজিনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন সাকিব? ছবি: সংগৃহীত

এত দিন শিরিন আখতার-খন্দকার মাশরুর রেজার নাতনি ছিল একজনই—আলায়না; এ তালিকায় যোগ হলো আরেকজন। নাতিপুতিদের জন্য কত গল্প জমে আছে তাঁদের! ছবি: সংগৃহীত

এত দিন শিরিন আখতার-খন্দকার মাশরুর রেজার নাতনি ছিল একজনই—আলায়না, এ তালিকায় যোগ হলো আরেকজন। নাতি–পুতিদের জন্য কত গল্প জমে আছে তাঁদের! ছবি: সংগৃহীত

কাজিনকে কোলে নিতে চাইছে আলায়না, দাদা মাশরুর রেজা নাতনির আবদার মেটাচ্ছেন। ছবি: সংগৃহীত

কাজিনকে কোলে নিতে চাইছে আলায়না, দাদা মাশরুর রেজা নাতনির আবদার মেটাচ্ছেন। ছবি: সংগৃহীত

মামা হয়ে গেলেন সাকিব, কদিন পর ভাগনির কত আবদার মেটাতে হবে তাঁকে! ছবি: সংগৃহীত

মামা হয়ে গেলেন সাকিব, কদিন পর ভাগনির কত আবদার মেটাতে হবে তাঁকে! ছবি: সংগৃহীত