,

বিহারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২৭

news-image

ভারতের বিহার রাজ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজ্যের মোতিহারি জেলার কোটওয়া থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস বিহারের মুজাফফরপুর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাচ্ছিল। বাসটি ২৮ নম্বর জাতীয় সড়কের একটি বাঁক নেওয়ার সময় চলন্ত এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা জ্বলন্ত বাস থেকে মাত্র পাঁচ যাত্রীকে উদ্ধার করতে পারেন। বাকি ২৭ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় মোতিহারি জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে যান।

এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একই সঙ্গে তিনি নিহতদের পরিবার প্রতি চার লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে