৭০ বছর পর উন্মুক্ত হলো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং
প্রায় ৭০ বছর পর বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হলো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং। প্রথম দফায় স্থানটি পরিদর্শন করেন ৭ বিদেশি পর্যটক। নিজ দেশকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তুলতে এ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।
পযর্টনের জন্য উত্তর কোরিয়া কতটা আকর্ষণীয় তা স্বচোখে দেখার সুযোগ হয়েছে কম মানুষেরই। কারণ দীর্ঘ ৭ দশক নিষেধাজ্ঞার জালে আটকে ছিল এই দেশটির পর্যটন খাত। তাই নান্দনিক পাহাড়, নজরকারা স্থাপনা কিংবা উন্নত অবকাঠামো দেখার মাধ্যম ছিল কেবল স্থির চিত্রে। তবে এই খাতেও এখন বইছে আনন্দের সুবাতাস। শান্তির পথে দুই কোরিয়ার ঐতিহাসিক যাত্রা খুলে দিয়েছে দেশটির পর্যটন খাত। যার প্রেক্ষিতে প্রথম ধাপেই রাজধানীর পিয়ংইয়ং পরিদর্শনের সুযোগ পেয়েছে ইউরোপ ও আমেরিকান ৭ নাগরিক। তবে স্থানীয়দের সময় কাটানো আর কথা বলার সুযোগ পাননি তারা।
এই পরিদর্শনে পর্যটকদের বাহন ছিল হেলিকাপ্টার। পিয়ংইয়ং বিমানবন্দর থেকে শহরতলি হয়ে নদীর পার ঘেঁষে শহরে প্রবেশ করে সেটি। পরিদর্শনের সময় বৃষ্টি থাকলেও ৩০০ মিটার উপর থেকে দেখা গেছে পিয়ংইয়ং। ৪০ মিনিটের এই বিমান ভ্রমন ছিল উপভোগ্য।
পর্যটনরা বলেন, রাশিয়ান মিলিন সেভেনটিন হেলিকপ্টারের ভ্রমন নিরাপত্তার দায়িত্বে ছিলো সেনাসদস্য। এই ভ্রমন সত্যি অসাধারণ।
এই ভ্রমনে জনপ্রতি খরচ হয় ১৯২ মার্কিন ডলার। বেইজিং ভিত্তিক একটি প্রতিষ্ঠান বিদেশিদের জন্য উত্তর কোরিয়া পরিদর্শনের এই আয়োজন করে। তারা জানায় বেশ কয়েক বছর ধরে এ চেষ্টা চালানো হচ্ছে।
পর্যটনরা বলেন, প্রথমবারের মত পিয়ংইয়ংয়ে সুযোগ পেয়েছে বিদেশিরাও। এই শহরে কিছু ঐতিহাসিক ও দর্শনিয় স্থান রয়েছে। পিয়ংইয়ং পরিদর্শনের সুযোগ পাওয়া এবং প্রথম ভ্রমনের স্বাক্ষী হয়া সতিএই রোমাঞ্চকর।
পর্যটন খাতে সমৃদ্ধি অর্জনে কাজ করছে উত্তর কোরিয়া। প্রথম ধাপে ৩৫ বিদেশি পর্যটক বিদেশিকে অনুমোতি দিয়েছে পিয়ংইয়ং। ক্রমান্যয়ে এর সংখ্যা আরো বাড়বে। পর্যটনের আকর্ষনের নতুন রিসোর্ট ও বিমানবন্দর তৈরির উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
চ্যানেল ২৪ থেকে মনিটরিং











