রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোলিংয়ের অনুমতি পেলেন মোহাম্মদ হাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেলেন পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বুধবার (২ মে) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ অনুমোদন দিয়েছে।

এক বিবৃতিতে আইসিসি জানায়, হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখা গেছে তা বৈধ। তাই এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এই অফ স্পিনার বোলিং করতে পারবেন।

গেল বছরের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

ফলে চলতি বছরের ১৭ এপ্রিল লাফবোরো ইউনিভার্সিটিতে তাকে বোলিংয়ের অ্যাকশনের পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে আইসিসি তাকে বোলিংয়ের অনুমতি দেয়।

এই নিয়ে ৪বার বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হলেন এই পাক অলরাউন্ডার। প্রথমবার নিষিদ্ধ হয়েছিলেন ২০০৫ সালে। আর ২০১৪ সালে নতুন নিয়মে দুইবার রিপোর্টেড হন। ফলে নিয়ম অনুযায়ী ১২ মাস নিষিদ্ধ থাকেন বোলিংয়ে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ