,

সিম ছাড়াই মোবাইলে ফোন করা যাবে যে কোনও নম্বরে

news-image

প্রযুক্তি ডেস্ক : নতুন এই প্রযুক্তিতে একটি অ্যাপের মাধ্যমে করা যাবে কল। এমন সুবিধা দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। এজন্য প্রতিটি টেলকম সেবা প্রদানকারী সংস্থাকে আলাদা অ্যাপ লঞ্চ করতে হবে।

অ্যাপটি অ্যাকটিভেট করলে মিলবে ১০ সংখ্যার একটি মোবাইল নম্বর। এর পর ওয়াইফাই ব্যবহার করে অ্যাপের মাধ্যমে কল করা যাবে কোনও মোবাইল বা ল্যান্ডলাইন ফোনে। সেক্ষেত্রে সিম ও অ্যাপ কোম্পানির হলে বদলাতে হবে না নম্বরও। একই নম্বর ব্যবহার করে কল করা যাবে ফোন ও অ্যাপ থেকে।

দেশজুড়ে নেটওয়ার্ক কভারেজ ও কল ড্রপের সমস্যার সমাধানে ইন্টারনেট টেলিফোনি প্রযুক্তি ব্যবহারের ছাড়পত্র দিল ভারতের কেন্দ্রীয় সরকার। এই প্রযুক্তি ব্যবহারের ফলে মোবাইল ফোনে সিমকার্ড না-থাকলেও কল করা যাবে যে কোনও মোবাইল ফোন বা ল্যান্ডলাইন ফোনে।

মোবাইল ফোনের সিগনাল নিয়ে ভারতে এমন অভিযোগ নতুন নয়। এখনো বহু দেশটির জায়গায় মোবাইল সিগনাল না থাকায় সমস্যায় পড়েন গ্রাহকরা। আর কল ড্রপ তো নৈমিত্তিক ঘটনা। এসবের সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারকে দূরসঞ্চারের বিকল্প মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছিল টেলিকম নিয়ামক সংস্থা। পরামর্শ ছিল ইন্টারনেট টেলিফোনিকে ছাড়পত্র দেয়ার। সেই প্রস্তাব গ্রহণ করেছে দেশটির কেন্দ্রীয় ইন্টার মিনিস্টিরিয়াল টেলিকম কমিশন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে