,

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পত্নীকে সুস্বাদু বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উষ্ণ আতিথেয়তার জন্য আপনাকে এবং আপনার সুস্বাদু স্ত্রীকে ধন্যবাদ।বুধবার সিডনিতে এক বক্তৃতায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে গিয়ে এমনটা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর বিবিসি।

অনুষ্ঠানটি ভিডিও ক্যামেরার সামনেই হচ্ছিল। এর সুবাদে অস্ট্রেলিয়ান শ্রোতারা প্রথমে বুঝতে পারেননি যে তারা ঠিক শুনছেন কিনা। কিন্তু পরে রেকর্ড করা অনুষ্ঠানের ভিডিওটি চালিয়ে দেখা গেলো ম্যাক্রোঁ আসলেই বলেছেন।

প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে ম্যাক্রোঁ করমর্দন করার সময় আরও বলেন, ‘ধন্যবাদ লুসি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’

ইমানুয়েল ম্যাক্রোঁ অস্ট্রেলিয়ায় এই কূটনৈতিক সফরে জলবায়ুর পরিবর্তন এবং প্রতিরক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। কিন্তু সামাজিক মাধ্যমে সম্ভবত তার চেয়ে অনেক বেশি আলোচনা এবং হাসাহাসির জন্ম দিয়েছে এই একটি শব্দ প্রয়োগের জন্য।

উল্লেখ্য, ফ্রান্সের প্রেসিডেন্টের ইংরেজি ভাষার ওপর দখল অত্যন্ত চমৎকার বলেই মনে করা হয়। এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রে সফরের সময় তিনি মার্কিন কংগ্রেসে ইংরেজিতেই ভাষণ দেন। সে ভাষণ কংগ্রেস সদস্যদের কাছে এবং সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে প্রশংসিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে