,

ত্রিপোলির নির্বাচন কমিশনে হামলা, নিহত ১৪

news-image

আত্মঘাতী হামলাকারীসহ একদল জঙ্গি বুধবার আকস্মিভাবেই লিবিয়ার ত্রিপোলিতে নির্বাচন কমিশনে হামলা চালায়। তাতে ১২ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, তারা ভবনটিতে আগুনও ধরিয়ে দেয়। নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর বলেছেন, নিরাপত্তা বাহিনী যখন ভবনটির নিয়ন্ত্রণ গ্রহণের জন্য এগিয়ে আসেন তখন জঙ্গিদের সঙ্গে তাদের বন্দুক যুদ্ধ শুরু হয়ে যায়।

এই হামলার দায় কেউ স্বীকার করেননি বা কারা কারা নিহত হয়েছেন তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। লিবিয়ার গত কয়েক বছরের রাজনৈতিক বিভাজন ও দ্বন্দ্ব অবসান করে দেশটিতে একতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘের নেতৃত্বে এ বছরের শেষ দিকে নির্বাচনের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনকে বানচাল করাই ছিল নির্বাচন কমিশনে হামলার আসল কারণ।

নির্বাচন কমিশন লিবিয়াজুড়ে ইতোমধ্যে ১০ লাখ নতুন ভোটার নথিভুক্ত করেছে। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তার দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। ত্রিপোলিতে এ ধরনের বড় হামলা বিগত কয়েক বছরে এই প্রথম। লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতি প্রতিনিয়তই বদলে যাচ্ছে। রাজধানীর সহিংসতা স্থানীয় অস্ত্রধারী গ্রুপগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, ত্রিপোলির ঘাউট আল-শাল থেকে কু-ুলি পাকিয়ে ধোঁয়া উড়ছে।
ওমর বলেন, ‘আমি নিজে দুই জন আত্মঘাতী হামলাকারীকে দেখেছি। তারা আল্লাহু আকবর বলে চিৎকার করছিল।’ তিনি হামলাকারীদের দেহাংশ মাটির উপর পড়ে থাকতে দেখেছেন বলেও গণমাধ্যমের কাছে উল্লেখ করেন। রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে