জন্মদিনে আনুশকার ঘোষণায় মুগ্ধ বিরাট

news-image

বিয়ের পর আনুশকা শর্মার প্রথম জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার (১ মে)। তাই স্বামীর কাছ থেকে বিশেষ উপহার পাবেন এটাই স্বাভাবিক। আগে থেকেই নাকি ক্রিকেট তারকা বিরাট কোহলি স্ত্রীকে সারপ্রাইজ দিতে বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন।এদিকে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আনুশকা জানিয়েছেন নতুন খবর। মুম্বাই শহরের পাশে তিনি পশুদের জন্য একটি সংস্থা খুলেছেন। সেখানে বিভিন্ন পশু-প্রাণীদের দেখভাল করা হবে।এই মহৎ কাজ শুরু করার জন্য নিজের জন্মদিনকেই বেছে নিয়েছেন তিনি। এ ব্যাপারে আনুশকা বলেন, ‘এটা বহুদিন ধরেই আমার স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন পূর্ণ হল।’আনুশকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা মানুষ হয়ে জন্মেছি। আমরা সত্যিই সৌভাগ্যবান। আমরা কথা বলতে পারি, আমাদের কিছু মৌলিক অধিকার রয়েছে। আমাদের পরিবার রয়েছে। আমরা নিজেদের খেয়াল রাখতে পারি। এবার পশুদের কথা ভাবুন।’

এদিকে আনুশকার এমন মহৎ উদ্যোগে মুগ্ধ বিরাট কোহলি। জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিরাট লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। আমার চেনা সব থেকে সৎ ও ইতিবাচক মানুষ। ভালোবাসা রইলো।’আনুশকা শর্মা আজ ৩০ বছর পূর্ণ করলেন। বিশেষ এই দিনটিতে বিরাট কোহলি ঘরোয়াভাবে কিছু আয়োজন সাজিয়েছেন। সেই অনুষ্ঠানে আমন্ত্রিতরা অংশ নেবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী