নাইজেরিয়ায় মসজিদ সংলগ্ন এলাকায় বোমা হামলা, নিহত ২৪
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চল মুবি শহরের আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার রাতে মুবি বোর শহরের একটি মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়।
স্থানীয় পুলিশ কমিশনার আবদুল্লাহ ইরিমা জানান, এক আত্মঘাতী বোমারু বেলা ১টার দিকে মসজিদ ও সংলগ্ন এলাকায় হামলা চালায়। দ্বিতীয় হামলাকারী মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। ওই এলাকাটিতে তাদের বেশ প্রভাব রয়েছে। সূত্র : আল-জাজিরা











