,

সৌদিতে ফ্যাশন বিপ্লব আনছেন প্রিন্সেস নৌরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাড়ির স্টিয়ারিংয়ে আগেই হাত পড়েছে তাদের। পা পড়েছে সিনেমা হলে। পরিবর্তনের সৌদি আরবে এবার আরও এক বদল আনলেন প্রিন্সেস নৌরা বিনত ফয়সাল আল-সৌদ। খবর আনন্দবাজারের।

চলতি মাসের শুরুর দিকে সৌদিতে আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন উইকের। সেটি ছিল শুধু নারীদের জন্য। সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এই ধরনের কোনো অনুষ্ঠান এই প্রথম। তবে র‌্যাম্পে হেঁটেছেন মূলত বিদেশি মডেলরাই। সৌদি নারীরা ছিলেন দর্শক সারিতে। উদ্যোগের পেছনে ছিলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতার প্রপৌত্রী প্রিন্সেস নৌরাই।

সৌদি আরবে নারীদের পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহ দেয়ার বিষয়টি এর আগে কখনই সেভাবে গুরুত্ব পায়নি। কিন্তু নৌরা আরব ফ্যাশন কাউন্সিলের প্রেসিডেন্ট পদে আসার পর ছবিটা বদলাচ্ছে। জাপানের এক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন নৌরা। সেখানে থাকার সময় থেকেই ফ্যাশন দুনিয়ার প্রতি আকৃষ্ট হন তিনি।

সৌদির রক্ষণশীল সমাজে নারীদের পোশাক বিধি নিয়ন্ত্রণ করে শুধু পুলিশ এবং বিচারবিভাগ। দেশটির নারীরা সাধারণত ‘আবায়া’ (পা পর্যন্ত ঢাকা গাউন জাতীয় পোশাক) পরে থাকেন। সঙ্গে মাথা এবং মুখ ঢাকা দেয়াটাই রীতি। তবে এই বদলকে রক্ষণশীলতার বিরোধিতা হিসেবে মানতে নারাজ প্রিন্সেস নৌরা।

এক সাক্ষাৎকারে নৌরা বলেছেন, একজন সৌদি নাগরিক হিসেবে আমি আমার সংস্কৃতি এবং ধর্মকে সম্মান করি। যদিও দেশের নারীরা আদৌ আবায়া পরবেন কিনা, তা তাদের একান্ত ব্যক্তিগত পছন্দের উপরেই নির্ভর করবে বলে কিছুদিন আগেই জানিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার আমলেই নারীদের গাড়ি চালানোয় অনুমতি দেয়া থেকে শুরু করে সিনেমা হলে প্রবেশের অনুমতি পর্যন্ত মিলেছে। তবে নৌরার আয়োজিত ফ্যাশন উইকে শুধু নারীদেরই প্রবেশাধিকার ছিল।

ক্যামেরাতেও ছিল নিষেধাজ্ঞা। তাই নানা মহল থেকে প্রশংসা কুড়ালেও সমালোচনাও পিছু ছাড়েনি এই উদ্যোগের। নিন্দুকেরা এ নিয়ে প্রশ্ন তুললে জবাবে নৌরা বলেছেন, রক্ষণশীল হওয়ার জন্য নয়, বরং নারীরা যাতে স্বচ্ছন্দে শো-গুলো উপভোগ করতে পারেন, এজন্যই এই ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে