,

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাডের পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ অভিবাসী ইস্যুতে কেলেঙ্কারির ঘটনায় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড পদত্যাগ করেছেন। ‘উইন্ডরাশ জেনারেশন’ কেলেঙ্কারিতে আগে থেকেই চাপের মধ্যে থাকা রাড আজ সোমবার হাউজ অব কমন্সে এ বিষয়ে বিবৃতি দেবেন বলে কথা রয়েছে। খবর বিবিসির।

স্বরাষ্ট্রমন্ত্রী রাডের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয়ে সরকারি কমিটিকে ‘অসাবধানতাবশত বিভ্রান্ত’ করেছেন।

গেলো ২৪ এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর (১৯৭৩ সালের আগে) যুক্তরাজ্যে আসা কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকদের কোনো ডকুমেন্ট ছাড়াই ন্যূনতম ফি’র বিনিময়ে ব্রিটিশ নাগরিকত্ব দেয়ার ঘোষণা দেন আম্বার রাড।

রাড অভিবাসন সংক্রান্ত সরকারি কমিটিকে জানান, এ বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না। যদিও ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে রাড বলেছিলেন, ‘অভিবাসন কোটা নির্ধারণ করা হয়েছে’।

ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডায়ান অ্যাবোট রাডের পদত্যাগের সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এই সংকটের স্থপতি’ হচ্ছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। অ্যাবোট বলেন, ‘গেলো সপ্তাহে আম্বার রাড পার্লামেন্ট ও জনগণকে ভুল তথ্য দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী অবগত ছিলেন কিনা’ সেটি হাউজ অব কমন্সের সামনে ব্যাখ্যা দিতে হবে।

অব্যাহত চাপের মুখে রোববার সন্ধ্যায় রাড প্রধানমন্ত্রী থেরেসা মেকে টেলিফোন করে তার পদত্যাগের সিদ্ধান্ত জানান।

এদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে আম্বার রাডের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি বলেছেন, আমি ‘অত্যন্ত দুঃখিত’ যে এ পদত্যাগপত্র গ্রহণ করতে হচ্ছে। সে যা অর্জন করেছে সেটি নিয়ে তার ‘গর্ব করা উচিত’। আজ সোমবার সকালেই রাডের উত্তরসূরির নাম ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে