,

সমালোচনার জবাব দিলেন ইমাম

news-image

স্পোর্টস ডেস্ক : ইউরোপ সফরে তাকে দলে রাখায় যেন ক্ষোভে ফুঁসে উঠেছিল পাকিস্তানের ক্রিকেট মহল। ইমাম-উল-হকের সমস্যাটা হচ্ছে তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের ভাতিজা।

দলে রাখার পর থেকেই একের পর এক সমালোচনার তীর ধেয়ে আসলেও সেটার উত্তর ব্যাটে হাতেই দিলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে কেন্টাবুরিতে গা গরমের ম্যাচে কাউন্টি দল কেন্টের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং নেয়া সফরকারীরা ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শুরু থেকেই।
পাকিস্তানের ১৬৮ রানের ইনিংসে আট ব্যাটসম্যানই টপকাতে পারেনি বিশ রান। শেষ দিকে হাসান আলীর ব্যাটে আসে ২৪ রান। এর আগে একের পর এক উইকেট ভাঙতে থাকা দলটির এক পাশ আগলে রাখেন তরুণ ইমাম।

১১১ বল খেলে করেন ৬১ রান। ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। আগামী ১১ মে টেস্টে অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের। ঐতিহাসিক এই ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। তাঁর আগে আছে নর্থহ্যাম্পশায়ারের সাথে আছে আরও একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচেই অভিষেক হবার কথা রয়েছে বাম-হাতি ইমামের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে