,

বিশ্বের প্রথম ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করল রাশিয়া

news-image

বিশ্বের প্রথম ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করেছে রাশিয়া। গতকাল (শনিবার) আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি সাগরের পানিতে ভাসানো হয়েছে। এ কেন্দ্র থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে এবং এক লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত একটি শহরের বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে।

শুধু তাই নয়, এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাহায্যে প্রায় দুই লাখ ৪০ হাজার ঘনমিটার পানি পরিশোধন করা যাবে। ভাসমান এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম দেওয়া হয়েছে ‘অ্যাকাডেমিক লমোনোসভ’।

সাধারণভাবে বিদ্যুৎকেন্দ্রকে একটি নির্দিষ্ট স্থানে বসাতে হয়। এরপর বিদ্যুৎ উৎপাদন করে সেখান থেকে তার টেনে বিভিন্ন স্থানে বিদ্যুৎ পাঠানো হয়। কিন্তু এ বিদ্যুৎকেন্দ্র তেমন নয়। এটি নিজেই চলে যায় যেখানে বিদ্যুৎ প্রয়োজন- সেখানে।

ভাসমান এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে রাশিয়া মোতায়েন করবে উত্তর মেরুর নিকটবর্তী অঞ্চলে। সেখানে পেভেক পোর্টে ২০১৯ সাল থেকে বিদ্যুতের চাহিদা মেটাবে বলে জানা গেছে।  সেখানকার একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

ভাসমান এই বিদ্যুৎ কেন্দ্রে প্রতি তিন বছরে একবার জ্বালানি ভরলেই চলবে। এতে ৩৫ জন নাবিক কাজ করবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে