রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন মাইক পম্পেও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ প্রধান মাইক পম্পেওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। বৃহস্পতিবার সিনেটে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তিনি রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত হলেন। টিলারসনকে মাত্র এক বছর আগেই এই পদে নিয়োগ দেয়া হয়েছিলো। পরে তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসি, আল-জাজিরা।

টিলারসনকে বরখাস্তের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দিয়ে চলছিল ট্রাম্প প্রশাসন। রীতি অনুযায়ী পম্পেও নিয়োগ চূড়ান্ত করতে সিনেটে বৃহস্পতিবার ভোটাভুটি হয়। মার্কিন সিনেটের ভোটাভুটিতে পম্পেও ৪২ জন সিনেটরের সমর্থন পান। ডেমোক্র্যাটরা তার বিরোধিতা করলেও ৫৭-৪২ ভোটে জয় পান রিপাবলিকানরা।

উত্তর কোরিয়া ও ইরান ইস্যুতে মাইক পম্পেও বেশি কট্টর। ফলে তার নিয়োগে হোয়াইট হাউজের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের মতপার্থক্য কমবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

সিনেট প্যানেলে যদি পম্পেও অনুমোদন না পেতেন তাহলে বিব্রতকর অবস্থায় পড়তেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেট প্যানেলের অনুমোদন ট্রাম্পকে বিব্রতকর অবস্থায় পড়া থেকে রক্ষা করেছে।

উল্লেখ্য, চলতি বছরের গত মার্চ মাসে ট্রাম্প টিলারসনকে বরখাস্ত করেন। আর টিলারসনই সবচেয়ে কম সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকলেন। সাম্প্রতিক সময়ে ইরান এবং উত্তর কোরিয়াসহ বেশকিছু ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতদ্বৈততা ছিল টিলারসনের।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ