রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমান বাহিনী পরমাণু অস্ত্রবাহী মিনিটম্যান-৩ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে তারা গোপনে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে; পরীক্ষার আগে মার্কিন সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয় নি।

গতকাল (বুধবার) ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি ১৩ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে। মার্কিন বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ার কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যেসব লক্ষ্য নিয়ে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে তার সবই অর্জিত হয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তবে এ সম্পর্কে কোনো বিশ্লেষণমূলক তথ্য প্রকাশ করা হয় নি। এছাড়া, কোথায় লক্ষ্যবস্তু ছিল তাও জানানো হয় নি। মনে করা হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জের একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে।

মার্কিন বিমান বাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, তিন থেকে পাঁচ বছর আগে এ পরীক্ষা করার কথা ছিল এবং চলতি বছর এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বৈঠকে বসতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে তার আগে আমেরিকা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। আমেরিকা সবসময় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। কিন্তু নিজে সে পরীক্ষা অব্যাহত রেখেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ