,

আরেকটু আত্মবিশ্বাস পেলে মোস্তাফিজ আরও ভালো করবে : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ছয় ম্যাচের পাঁচটি হেরে অনেকটা খাদের কিনারে অবস্থান করছে মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে দলটি। পরের রাউন্ডে যেতে কমপক্ষে চারে থেকে শেষ করতেই হবে তাদের। দল আশানুরূপ পারফরমেন্স করতে না পারলেও হতাশ করেননি টাইগার তারকা মোস্তাফিজ। ৬ ম্যাচে ৮.৩৪ গড়ে নিয়েছেন ৭ উইকেট। মোস্তাফিজের এমন পারফরমেন্সে খুশি আইপিএলে খেলা বাংলাদেশের আরেক তারকা সাবিক আল হাসান। জানালেন আরেকটু আত্মবিশ্বাস পেলে মোস্তাফিজ আরও ভালো করবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমাদের সঙ্গে দুই ম্যাচ হারলেও মোস্তাফিজ খারাপ বোলিং করেনি। তবে আরও ভালো করতে পারত। সময় অবশ্য আছে, আরেকটু আত্মবিশ্বাস পেলে আরও ভালো করবে।’

জাতীয় দলে মোস্তাফিজের পারফরমেন্স আর মুম্বাইয়ের মোস্তাফিজকে নিয়ে সাকিব আরও বলেন, ‘জাতীয় দলে মোস্তাফিজ ভালো বল করে। আর এর কারণ এখানে সবকিছুই ওর চেনা। এছাড়া সবাই ওকে চেনে, ওর ধরন জানে। কিন্তু মুম্বাই ওর নতুন দল। আর নতুন দলে ওর মানিয়ে নিতে একটু সময় লাগবে। সঙ্গে দলেরও নতুন এই ক্রিকেটারকে বুঝতে একটু সময় লাগবে।’

নতুন দলের সঙ্গে মোস্তাফিজের মানিয়ে নেয়াকে চ্যালেঞ্জ হিসেবেই দেখেছেন সাকিব। তিনি বলেন, ‘মোস্তাফিজের জন্য এটাই চ্যালেঞ্জ। সঙ্গে শেখার সুযোগও আছে। ভিন্ন ভিন্ন পরিবেশের সঙ্গে যত তাড়াতাড়ি মানিয়ে নিবে ততই শিখবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে