রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই ফিলিস্তিনি সাংবাদিক মারা গেছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ‘গ্রেট মার্চ ফর রিটার্ন’ নামের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি সাংবাদিক আহত হন। ওই সাংবাদিক গতকাল বুধবার মারা গেছেন বলে জানা গেছে।

নিহত ওই সাংবাদিকদের নাম আহমেদ আবু হুসেন (২৪)। তিনি আল শাব রেডিওতে কাজ করতেন। আবু হুসেন ১৩ এপ্রিলের বিক্ষোভে সংবাদ সংগ্রহ করছিলেন। সে সময় তিনি বুকে প্রেস লেখা সাংবাদিকদের সুরক্ষা জ্যাকেট পরিহিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, সুরক্ষা জ্যাকেট পরা আবু হুসেন আহত হয়ে পড়ে আছেন। গত ৩০ মার্চ শুরু হওয়া ওই বিক্ষোভে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে তাঁকে নিয়ে এ পর্যন্ত দু্জন সাংবাদিক নিহত হয়েছেন।

এদিকে, ফিলিস্তিনির স্বাস্থ্য অধিদফতর জানায়, আবু হুসেনের শরীরের এক পাশ দিয়ে একটি বুলেট ঢুকে গিয়েছিল। এর পর অধিকৃত পশ্চিমতীরের হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইসরাইলের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, নিরস্ত্র ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে আবু হুসেনসহ নিহতের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ