,

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন

news-image

কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ—বিশ্বকাপের সূচি লেখার আগে অনেক সময় এভাবেই লিখতে হয়েছে ক্রীড়া সাংবাদিকদের। এবার অবশ্য এটা লেখার সুযোগ নেই। ২০১৯ বিশ্বকাপে কোনো গ্রুপের ব্যাপার-স্যাপার নেই। অংশ নেওয়া ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলবে। কিন্তু কবে কার বিপক্ষে বাংলাদেশ খেলবে, সেটি জানা দরকার। বিশ্বকাপের সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি। তবে ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকইনফো আজ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে।

যে সূচিটি ক্রিকইনফো প্রকাশ করেছে সেটি আইসিসির প্রধান নির্বাহী কমিটিতে অনুমোদন হয়ে গেছে। কাল বৃহস্পতিবার কলকাতায় আইসিসি বোর্ড মিটিংয়ে এটি উঠবে চূড়ান্ত অনুমোদনের জন্য। এ সূচিটিই চূড়ান্ত হলে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রাথমিক পর্বে বাংলাদেশ একটিই দিবারাত্রির ম্যাচ খেলবে, সেটি কিউদের বিপক্ষে। ৮ জুন ‘পয়া ভেন্যু’ কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে বাংলাদেশ পাচ্ছে প্রাথমিক পর্বের প্রায় শেষ দিকে। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল ইংল্যান্ডে। সেবার লর্ডসে কোনো ম্যাচ ছিল না তাদের। লর্ডসে ম্যাচ খেলার সুযোগ হয়নি গত চ্যাম্পিয়নস ট্রফিতেও। শুধু আইসিসির টুর্নামেন্ট নয়, ২০১৯ বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো সীমিত ওভারের ক্রিকেট খেলতে যাচ্ছে ক্রিকেটের তীর্থে। ৫ জুলাই শুক্রবার লর্ডসে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

৯ জুলাই ম্যানচেস্টার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ১১ জুলাই বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল। নকআউট পর্বে বাংলাদেশের খেলার সুযোগ হবে কি না, সেটি অবশ্য এখনই বলার উপায় নেই।

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য সূচি

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২ জুন দক্ষিণ আফ্রিকা ওভাল
৫ জুন নিউজিল্যান্ড ওভাল (দিবারাত্রি)
৮ জুন ইংল্যান্ড কার্ডিফ
১১ জুন শ্রীলঙ্কা ব্রিস্টল
১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ টন্টন
২০ জুন অস্ট্রেলিয়া নটিংহ্যাম
২৪ জুন আফগানিস্তান সাউদাম্পটন
২ জুলাই ভারত বার্মিংহাম
৫ জুলাই পাকিস্তান লর্ডস

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ