রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ জুন বিশ্বকাপে লড়বে ভারত-পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এমনটি জানা থাকলেও, এবার জানা গেল আসরটির সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচটি ১৬ জুন মাঠে গড়াবে। ম্যাচটি হবে ওল্ড ট্রার্ফোডে।

এর ফলে গত চ্যাম্পিয়নস ট্রফির পর আসছে বিশ্বকাপের আগে দু’দল যদি আর কোনো ম্যাচে মাঠে না নামে, তবে দুই বছরের ব্যবধানে প্রতিবেশী দেশ দুটির মাঠে সাক্ষাত হবে।

৩০ মে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ও ওয়েলসের মোট ১১টি ভেন্যুতে পুরো আসরের ম্যাচগুলো সম্পন্ন হবে। যেখানে ১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসে ফাইনালের মধ্যদিয়ে আসরটির পর্দা নামবে। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস আবার এ নিয়ে পঞ্চমবার বিশ্বকাপের ফাইনাল আয়োজন করবে।

এই আসরটি হবে ১৯৯২ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের আদলে। যেখানে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে গ্রুপ পর্বের ১০টি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেরা চার দল সেমিফাইনালে লড়বে।

কলকাতায় আইসিসির এক বৈঠকে বিশ্বকাপের পুরো সূচি প্রকাশ না করা হলেও এমন তথ্য পাওয়া যায়। যেখানে আরও বলা হয় টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

প্রথম সেমিফাইনাল (লিগ থেকে উঠে আসা ১ ও ৪ নম্বর দল) ৯ জুলাই ওল্ড ট্রার্ফোডে অনুষ্ঠিত হবে। আর দুদিন পরে এজবাস্টনে অন্য সেমি (লিগ থেকে উঠে আসা ২ ও ৩ নম্বর দল)।

টুর্নামেন্টের ১১টি ভেন্যু হচ্ছে, লর্ডস, দ্য ওভাল, এজবাস্টন, ট্রেন্ট ব্রিজ, হেডেংলি, ওল্ড ট্রার্ফোড, টাউনটন, ব্রিস্টল, চেস্টার-লি-স্ট্রিট, সাউদাম্পটন ও কার্ডিফ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ২ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। মোট সাতটি দিবা-রাত্রির ম্যাচের মধ্যে এটি একটি। এ আসরে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে ৫ জনু সাউদাম্পটনে ভারত তাদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ