,

কিশোরী ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আশারাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের এক স্বঘোষিত গুরু আশারাম বাপুকে কিশোরী ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করলেন আদালত। আজ বুধবার রাজস্থানের যোধপুরের আদালত ৭৭ বছর বয়সী আশারামকে দোষী সাব্যস্ত করেন।

গত বছরের ২৫ আগস্ট জোড়া ধর্ষণ মামলায় আদালত এক ধর্মগুরু গুরুমিত রাম রহিম সিং ইনসানকে ২০ বছর কারাদণ্ড দিয়েছিলেন। এই রায়ের প্রতিবাদে রাম রহিম সিংয়ের শিষ্যরা গত বছর ২৮ আগস্ট দিল্লিসহ চার রাজ্যে ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়েছিল। সেই সহিংসতায় ৩৬ জনের প্রাণ গিয়েছিল। ক্ষতি হয়েছিল ২০০ কোটি রুপির সম্পত্তি।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আজকের এই রায় এল।

রাম রহিম সিংয়ের মতো যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেই লক্ষ্যে আজ রাজস্থান, গুজরাট ও হরিয়ানা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। যোধপুরের কেন্দ্রীয় কারাগারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নিরাপত্তার ব্যবস্থা করা হয় বিচারপতি এবং অভিযোগকারী কিশোরী বাড়িতেও। এমনকি আশারামের পল রোডের আশ্রম ফাঁকা করে দেওয়া হয়, যাতে সেখানে তাঁর শিষ্যরা কোনো গন্ডগোল পাকাতে না পারে। ৩০ এপ্রিল পর্যন্ত যোধপুর শহরে জারি করা হয় ১৪৪ ধারা। নজরদারি বাড়ানো হয় শহরের বিভিন্ন আবাসিক হোটেল, গেস্ট হাউস, ধর্মশালাসহ বিভিন্ন রেলস্টেশন ও বাস টার্মিনালে।

কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সকালে রায় ঘোষণা করেন বিচারক মধুসূদন শর্মা। রায়ে একই সঙ্গে এই মামলার অপর চার অভিযুক্ত ব্যক্তির মধ্যে দুজনকে দোষী সাব্যস্ত করা হয় এবং বাকি দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়। ২০১৩ সালের ৬ নভেম্বর এই মামলার আশারামসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।

আশারামের বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালে উত্তর প্রদেশের শাহজাহানপুরের ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেন। মানাই গ্রামে নিজের আশ্রমে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করেন গুরু আশারাম। এ ছাড়া আরেকটি ধর্ষণ মামলায় দুই সহোদরা ধর্ষণের অভিযোগ আনেন আশারাম এবং তাঁর ছেলের বিরুদ্ধেও। যদিও আশারামের ধর্ষণ মামলা শুরু হওয়ার পর এই দুই মামলার নয়জন সাক্ষীর বিরুদ্ধে হামলা হয়েছে। মারাও গিয়েছেন তিনজন।

মামলার রায় ঘোষণার পর ধর্ষণের শিকার কিশোরীর বাবা বলেছেন, ‘এবার আশা করি আশারামকে চরম শাস্তি দেবে আদালত। একই সঙ্গে এই মামলার জেরে যাঁরা অপহৃত হয়েছে, তাদের ব্যাপারেও আমরা ন্যায্য বিচার পাব।’

এ জাতীয় আরও খবর

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস