,

আবারও পেছালো বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ

news-image

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ মহাকাশে উৎক্ষেপণের তারিখ আবারও পেছানো হয়েছে। আগামী ৪ মে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণ করার কথা থাকলেও নতুন করে ৭ মে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন। বুধবার বিটিআরসির সভাকক্ষে টিআরএনবি আয়োজিত ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট : সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

মোস্তফা জব্বার বলেন, ৪ মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল পাঁচটায় স্যাটেলাইটি মহাকাশের উৎক্ষেপ করার কথা থাকলেও তা পরিবর্তন হয়ে ৭ মে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।

 

jobbar-0

গোলটেবিল আলোচনায় বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ৫ মে আবহাওয়া খারাপ হতে পারে। আবহাওয়ার এমন আশঙ্কা থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ পেছানো হয়েছে।

আলোচনা সভায় অন্যান্যদের বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মেজবাহউজ্জামানসহ সংশ্লিষ্ট এবং টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে