,

মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে বিদেশিদের জন্য বিধিনিষেধ শিথিল

news-image

বাংলাদেশিদের জন্য সুখবর। প্রতিবেশী ভারতের নাগাল্যান্ড, মিজোরাম বা মণিপুর বেড়ানোর সুযোগ চলে এল হাতের মুঠোয়। এই তিন রাজ্যে বেড়ানোর দরজা খুলে দিল ভারত সরকার।

উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর ছাড়াও সিকিম ও অরুণাচল প্রদেশে বিদেশিদের যাতায়াতের ওপর প্রচুর বিধিনিষেধ ছিল। কিন্তু ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় দশকের পুরোনো নিষেধাজ্ঞা তুলে নিল তিনটি রাজ্য থেকে।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, সিকিম ও অরুণাচল প্রদেশে বিদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

ভিসা নিয়ে ভারতে এলেও বিদেশি কূটনীতিকেরাও এত দিন ভারতের সব রাজ্যে ভ্রমণের সুবিধা পেতেন না। ফলে পর্যটন মার খাচ্ছিল এত দিন। এবার পর্যটন বিকাশের স্বার্থে বিদেশিদের জন্য শিথিল করা হলো উত্তর-পূর্বাঞ্চলে বেড়ানোর বিধিনিষেধ।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, চীন, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকেরা এই সুবিধা পাবেন না। তাঁদের বিশেষ অনুমতি নিয়েই আসতে হবে।

বিদেশিদের জন্য এত দিন নিষেধাজ্ঞা থাকলেও ভুটানের নাগরিকেরা কিন্তু এই সুবিধা আগে থেকেই পেয়ে আসছেন।

রাতের ইম্ফল। ছবি: ডিআইপিআর

মণিপুরে ভারতীয়রা নির্বিঘ্নেই প্রবেশ করতে পারলেও মিজোরাম ও নাগাল্যান্ডে প্রবেশ করতে হলে এ দেশের নাগরিকদেরও ইনার লাইন পারমিট বা বিশেষ অনুমতি নিতে হয়। পাসপোর্ট-ভিসার বাইরে বিদেশিদেরও সেই অনুমতি লাগবে কি না, সেটা জানা যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গিয়েছে, এই নির্দেশ ১ এপ্রিল থেকেই কার্যকর করা হচ্ছে।

ভারত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার শাখাওয়াত হোসেন। তাঁর মতে, এর ফলে দুই দেশের বন্ধুত্ব আরও বাড়বে। বাংলাদেশ থেকে বহু পর্যটক আসবেন সীমান্তবর্তী মিজোরাম এবং নাগাল্যান্ড ও মণিপুরের মতো সুন্দর রাজ্যের পর্যটনকেন্দ্রগুলো দেখার জন্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে