,

নারীদের মন্দিরে চারশ বছর পর পুরুষ প্রবেশ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িশ্যা রাজ্যের একটি মন্দিরে চারশ বছর পর প্রবেশের অনুমতি পেয়েছেন পুরষরা। আগে এ মন্দিরে শুধু দলিত সম্প্রদায়ের নারীরাই প্রবেশ করতে পারতেন। এমনকি সে মন্দিরে পৌরহিত্য করেনও নারীরা।

গত শুক্রবার নারী পুরোহিতরা ভিতরের মূর্তি সরানোর জন্য পাঁচজন পুরুষকে মন্দিরে প্রবেশের অনুমতি দেন। ‘মা পাঞ্চুবারাহি’ নামের মন্দিরটি দেখাশোনা করেন পাঁচজন দলিত নারী পুরোহিত।

সম্প্রতি উড়িশ্যার সমুদ্রের নিকটবর্তী শতভয়া গ্রামে পানি ওঠায় মন্দিরের মূর্তিগুলো ডুবে যাওয়ার আশঙ্কায় সেগুলো সরানোর জন্য পাঁচজন পুরুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এর আগে চার শতাব্দী মন্দিরটিতে কোনও পুরুষের প্রবেশের সুযোগ ছিল না। নারীরাই এর পৌরহিত্য এবং প্রতিদিনের পুজাপাঠ করেন।

ভারতীয় গনমাধ্যম এনডিটিভি বলছে, স্থানীয় দলিত সম্প্রদায়ের বিশ্বাস এই মন্দিরটি তাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। মন্দিরটির পাঁচটি মূর্তির প্রত্যেকটি দেড় টনের মতো ওজন। তাই নারীদের পক্ষে সেগুলো সরানো সম্ভব ছিল না। যে কারণে সেগুলো সরানোর জন্য পাঁচজন পুরুষকে ভিতরে প্রবেশ করতে বলেন।

উল্লেখ্য, উড়িশ্যার এ মন্দিরটি বাদে ভারতে আরও পাঁচটি মন্দির রয়েছে, যেখানে পুরুষরা প্রবেশ করতে পারেন না। এসব মন্দিরের সবটাই দাক্ষিণাত্যে অবস্থিত।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে