,

নেইমারের পিএসজি ত্যাগ করা উচিত : রিভালদো

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকতে চাইলে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের অবশ্যই প্যারিস সেইন্ট-জার্মেই ত্যাগ করে স্পেনে আবারো ক্যারিয়ার শুরু করা উচিত বলে মনে করেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপ তারকা রিভালদো।

১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপ তারকা রিভালদো স্থানীয় গণমাধ্যমে বলেছেন নেইমারের বার্সেলোনায় ফেরাটা যদিও কিছুটা জটিল বিষয়, সেই কারণে নেইমার রিয়াল মাদ্রিদের বিষয়টি বিবেচনা করতে পারে। ২০০৪ সালের ফাইনালে পোর্তোর কাছে মোনাকো পরাজিত হবার পরে আর কোন ফ্রেঞ্চ ক্লাবই চ্যাম্পিয়নস লীগের ফাইনালে খেলতে পারেনি। এই বিষয়টি সামনে এনে রিভালদো বলেন, নেইমার অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে, কিন্তু পিএসজিতে থাকাকালীন এটা সম্ভব নয়। এজন্য তাকে পিএসজি ছাড়তে হবে। যে ধরনের ফুটবল খেললে সে বিশ্বের সেরা হতে পারবে সেটা শুধুমাত্র স্পেনেই সম্ভব। এই মুহূর্তে বার্সেলোনায় ফেরা কঠিন হলেও রিয়াল মাদ্রিদে সে সুযোগ নিতে পারে।

গত বছর রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। আর এর মাধ্যমে বিশ্ব ক্লাব ফুটবলের ইতিহাসে নিজেকে সবচেয়ে দামী ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পায়ের অস্ত্রোপচারের কারণে বর্তমানে বিশ্রামে থাকা নেইমারের সামনে এখন একটাই লক্ষ্য, সুস্থ হয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা।

স্প্যানিশ গণমাধ্যম রিয়াল মাদ্রিদে তার যাবার বিষয়টি নিয়ে ইঙ্গিত দিলেও পিএসজি থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে চুক্তির শর্তানুযায়ী তাকে ছাড়ার কোন উপায় নেই।বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে