,

উ.কোরিয়ায় বাস দুর্ঘটনায় ৩০ চীনা পর্যটক নিহত!

news-image

উত্তর কোরিয়ায় চীনের একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় বহু হতাহত হয়েছে। রোববার রাতে দুর্ঘটনাটি ঘটলেও সোমবার সকালে চীনের সরকার এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে তারা হতাহতের সঠিক কোনো সংখ্যা উল্লেখ করেনি। খবর: রয়টার্স ও সাউথ চায়না মনিটর।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ায় চীনের দূতাবাস জানিয়েছে- হাওওয়াং রাজ্যে রোববার রাতে একটি পর্যটকবাহী বাস বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে। এতে চীনের বহু পর্যটক হতাহত হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।’

খবর পেয়ে চীনা দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। বাসটি একটি ব্রিজ থেকে নিচে নদীতে পড়ে যায়।তবে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের ইংরেজি সংস্করণ সোমবার ভোরে এক টুইট বার্তায় জানায়, পর্যটকবাহী বাসটি একটি ব্রিজ থেকে নিচে পড়ে গেলে ৩০ জনের প্রাণহানি ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটির ছবিও প্রকাশ করে তারা। পরে অবশ্য প্রতিষ্ঠানটি ওই টুইট মুছে ফেলে।উত্তর হাওওয়াং পার্শ্ববর্তী দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী রাজ্য। পর্যটকদের কাছে স্থানটি বেশ আকর্ষণীয়।উত্তর কোরিয়া ভ্রমণ বেশিরভাগ দেশের কাছে নিষিদ্ধ। তবে চীনের পর্যটকদের কাছে দেশটির পর্যটন খুবই জনপ্রিয়।

উত্তর কোরিয়ায় আসেন এমন পর্যটকদের মধ্যে ৮০ শতাংশই চীনের। দক্ষিণ কোরিয়াভিত্তিক থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান দ্য কোরিয়ান মেরিটাইম ইনস্টিটিউটের তথ্যে, উত্তর কোরিয়া বছরে প্রায় ৪৪ মিলিয়ন ডলার শুধুমাত্র চীনের পর্যটকদের কাছ থেকে রাজস্ব আয় করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে